দোকানের হিসাব রাখার সহজ উপায় — খাতা থেকে সফটওয়্যার
Rubayet Fahad
18 Jul 2026
বাংলাদেশের বেশিরভাগ দোকানের হিসাব এখনো চলে লাল খাতায়। দিন শেষে ক্যাশ মেলে না, কার কাছে কত বাকি মনে থাকে না, আর মাস শেষে আসলে লাভ হলো নাকি লস — সেটা অনুমানই ভরসা। এই লেখায় দেখবো দোকানের হিসাব রাখার সহজ উপায় আসলে কী।
খাতার হিসাবের ৫টা বড় সমস্যা
- বাকির হিসাব হারিয়ে যায় — কাস্টমার বলে ২০০, খাতায় লেখা ৫০০, প্রমাণ নাই।
- স্টক মেলে না — কোন মাল কতটা আছে জানতে হলে গুনতে হয়।
- লাভ-লস অজানা — বিক্রি দেখা যায়, কিন্তু কেনা দামের সাথে মিলিয়ে লাভ বের করা হয় না।
- খাতা হারালে সব শেষ — আগুন, পানি, বা শুধু হারিয়ে গেলেই বছরের হিসাব গায়েব।
- মালিক ছাড়া কেউ বোঝে না — দোকানে না থাকলে ব্যবসা অন্ধ।
ডিজিটাল হিসাব খাতা কীভাবে কাজ করে
হিসাব সফটওয়্যারে আপনি শুধু বিক্রিটা এন্ট্রি করেন (বারকোড স্ক্যান বা নাম লিখে) — বাকি সব নিজে নিজে হয়:
- বিক্রির সাথে সাথে স্টক কমে যায়, দিন শেষে মিলাতে হয় না
- বাকিতে বিক্রি করলে কাস্টমারের খাতায় নিজে নিজে লেখা হয় — মোবাইলে লিস্ট দেখা যায়
- কেনা দাম আগে থেকে দেওয়া থাকায় প্রতিদিনের লাভ রিপোর্টে চলে আসে
- bKash/Nagad/ক্যাশ আলাদা আলাদা হিসাব থাকে, ড্রয়ারের টাকার সাথে মেলে
- সব হিসাব ক্লাউডে — মোবাইল থেকেই দোকান দেখা যায়, খাতা হারানোর ভয় নাই
শুরু করা কি কঠিন?
না। HisabPlus-এ প্রথম দিনে আপনার মালের লিস্ট Excel থেকে তুলে দেওয়া হয়, স্টাফদের ট্রেনিং ফ্রি, আর সাপোর্ট বাংলায়। কম্পিউটার না থাকলে মোবাইল বা ট্যাবেই চলে। ১৪ দিনের ফ্রি ট্রায়ালে নিজের দোকানের আসল বিল করে দেখুন — ভালো না লাগলে টাকা লাগবে না।
HisabPlus POS সফটওয়্যার দেখুন অথবা ফ্রি ডেমো নিন — ০১৬৭১-৩০৩৩০২। দাম জানতে এখানে দেখুন।
Discussion (2)
Leave a Reply
মো: কামাল উদ্দিন
খুব সুন্দরভাবে খাতা ও সফটওয়্যারের পার্থক্য বোঝানো হয়েছে। ছোট মুদি দোকানের জন্য ব্যবহার উপযোগী সহজ কোন মোবাইল অ্যাপ আছে কি?
Ariful Islam
খাতা কলমের হিসাবের চেয়ে ডিজিটাল সফটওয়্যারে হিসাব রাখা অনেক নিরাপদ। বাকির খাতার হিসাব স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়াতে হিসাবের গোলমাল দূর হয়েছে।